আতিয়া মহল ঘিরে রেখেছে সোয়াত, রাতেই অভিযান

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৮:২০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৯:৩৩


সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশ
সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে রেখেছে সোয়াত টিমের সদস্যরা। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা। তিনি বলেন, ‘সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা রাতের যে কোনও সময় অভিযান শুরু করবো।’

এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে সোয়াত টিম সিলেটে জঙ্গি আস্তানায় এসে পৌঁছায়। পরে তারা আতিয়া মহল নামে ওই বাড়ির চারপাশ ঘুরে দেখেন। এ সময় সোয়াত টিমের সঙ্গে মেট্রোপলিটনের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, বোম ডিসপোজাল ইউনিট ও ভবনটির মালিক উস্তার মিয়া ছিলেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

/জেএইচ/

আরও পড়ুন:

‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর...'

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম