সিলেটে মা, মেয়ে ও খালাকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
১১ মে ২০১৭, ০৪:৪১আপডেট : ১১ মে ২০১৭, ০৮:৪৪

নিমার আহমেদ। ভিডিও থেকে নেওয়া ছবি। সিলেটের জৈন্তাপুরের একটি গ্রামে মা, মেয়ে ও খালাকে ছয় মাস ধরে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা প্রচারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার (১০ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে নিমার আহমদ নামের যুবককে গ্রেফতার করে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নিমার আহমদ (২৮) একই গ্রামের কালাই মিয়ার ছেলে বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেওয়া জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির জানান, দরবস্ত ইউনিয়নের একটি গ্রামের মা, মেয়ে ও খালাকে ধর্ষণ করেছে  নিমার আহমদ। সম্প্রতি ধর্ষণের সময় ধারণকরা ভিডিওগুলো সে ছড়াতে থাকে। পুলিশ ঘটনার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিমারকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত নিমার আহমদকে থানায় রাখা হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, নির্যাতিত পরিবার সামাজিক নিরাপত্তার কারণে মুখ খুলতে রাজি হয়নি। 

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি