সিলেটে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৫:১৫আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:১৫

বজ্রাঘাত সিলেটের বিশ্বনাথে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) ভোরে লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর গ্রামের শমসর নুরের ছেলে মিলন মিয়া (১৬)  ও একই গ্রামের আকমল হোসেন (৩৫)। মিলন গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে স্কুলছাত্র মিলন ও আকমল ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম