পৌর কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় যুবলীগ সম্পাদকের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫

  মৌলভীবাজার

মৌলভীবাজারে পৌর কাউন্সিলর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় অবশেষে মামলা নেওয়া হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলাটি করা হয়। আহত কাউন্সিলরের স্ত্রী জোনাকী দেব চৌধুরি বাদী হয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

মামলার অপর আসামিরা হলেন, ‘মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম ইমন, সুমেল, শাবাব, জহির মিয়া, শামীম, মনি চৌধুরী, জায়েদ, দেলওয়ার হোসেন, জসিম ও ফাহিম চৌধুরী।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘মামলার ১নং বিবাদী সৈয়দ রেজাউর রহমান সুমনের সঙ্গে বাদীর স্বামীর ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ সেপ্টেম্বর তাদের বাসায় গিয়ে মামলার ২নং আসামি ইমনসহ কয়েক জন তার স্বামীকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে আসামিরা এই বলে হুমকি দিয়ে যায় যে ‘তর স্বামীকে কুপাইয়া বস্তায় ভরিয়া নদীতে ফালাইমু।’ ঘটনার দিন তাদের পাড়ার জুবেদ আহমদ ভোটার তালিকায় নাম উঠানোর কথা বলে বাসায় আসেন। তিনি বের হয়ে যাওয়ার পর পরই বিবাদী সুমন, ইমন, সুমেল, জহির, শাবাব ও শামীম তাদের বাড়িতে এসে লোহার জিআই পাইপ এবং রামদা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। এসময় বিবাদী সুমন রামদা দিয়ে তার স্বামীর মাথায় কোপ দেয়। এরপর বাসার সবাইকে আক্রমণ করে। পরে তারা যাওয়ার সময় মামলা মোকদ্দমা করলে সপরিবারে হত্যা করবে বলে হুমকী দিয়ে বাসা থেকে বের হয়ে যায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সোহেল আহমদ জানান, ‘কাউন্সিলরের স্ত্রী জোনাকি দেব চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

 আরও পড়তে পারেন: বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম