মাছ বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৫:১৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৫:১৮

হবিগঞ্জ

হবিগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত । গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে মাছ বিক্রিকে কেন্দ্র করে সদর উপজেলার বেবিটেকা গ্রামের ছুরাব আলীর সঙ্গে একই গ্রামের নবীন আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের মধ্যে ইমরান হোসেন (১৫), আমির আলী (২৮), ছায়েব আলী (২৬), রমজান মিয়া (২২), মর্তুজ আলী (২৩), কাইয়ুম মিয়া (১৫), জমির আলী (৩০), বিল্লাল (৩০), ফাতেমা বেগম (২৫), মজিদ মিয়া (১৮), আলী হোসেন (২০), মাহিন (২৩), জাকির (১৫), নায়েব আলী (২৪), ওয়াসিম মিয়া (১৭), রুস্তম আলী (৫০), শিউলী বেগম (৪৫), দুলন মিয়াসহ (৩৫) ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মাছ বিক্রিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্স চালক নিহত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের