পইল গ্রামে মাছের মেলায় উৎসবের আমেজ

মোহাম্মদ নুর উদ্দিন, হবিগঞ্জ
১৪ জানুয়ারি ২০১৮, ২০:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:৩০

পইল গ্রামে মাছের মেলায় উৎসবের আমেজ হবিগঞ্জের পইল গ্রামে বসেছে মাছের মেলা। মেলায় উঠেছে বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ। রবিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে এ মেলা শুরু হয়েছে। শেষ হবে সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে।

মেলা আয়োজকরা জানিয়েছেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে এ মেলা দুই শতাধিক বছর ধরে চলে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিবছর এ মেলা আয়োজন করা হয়। হবিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ মৌলবীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, ও বি-বাড়িয়া থেকে লোকজন এ মেলায় আসেন।

পইল গ্রামে মাছের মেলায় উৎসবের আমেজ মেলায় ৪০ কেজি ওজনের একটি বোয়াল মাছ উঠেছে। দাম হাঁকা হয়েছে ৬০ হাজার টাকা। মাছটি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকা থেকে পৌর এলাকার উমেদনগর গ্রামের মাছ বিক্রেতা আব্দুন নুর এনেছেন।

পইল গ্রামে মাছের মেলায় উৎসবের আমেজ বোয়াল ছাড়াও বাঘাইড়, আইড়, চিতল, গজার, রুই, কাতল, কার্ফসহ নানা প্রজাতির মাছ মেলায় উঠেছে। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার মানুষরা মনে করেন এ মেলা তাদের ঐতিহ্যের অংশ। তাই প্রতিবছর বার বার ফিরে আসুক এমন উৎসব— এমনটাই চান তারা।

পইল গ্রামে মাছের মেলায় উৎসবের আমেজ মেলা উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মইনুল হক আরিফ বলেন, ‘এটা শত শত বছরের ঐতিহ্য। মেলার সময় এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। সুষ্ঠুভাবে মেলা উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী নিয়োগ করে আইনশৃংখলা ঠিক রাখা হয়েছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম