গোয়াইনঘাটে মসজিদের জায়গা দখল নিয়ে সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১২:৩২আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১২:৪৯

সিলেট সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে মসজিদের জায়গা দখল নিয়ে মিত্রিমহল ও বহর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিলেটের গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মিত্রিমহল গ্রামের মনাই মিয়া ও রুমেল নামের দুজন লোক মারা গেছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ১০ জনকে আটক করেছে।

তিনি আরও জানান, ‘মসজিদের জায়গা নিয়ে শুক্রবার  মসজিদের মোতাওয়াল্লী মিত্রিমহলের সোবহান এবং বহর গ্রামের জামাল, ফখরসহ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাটি মীমাংসা করার জন্য উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান উদ্যোগ নিয়ে শনিবার মিত্রিমহল গ্রামে যান। এসময় বহর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে গুলি ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে