মৌলভীবাজারে বুনো হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩০

বুনো হাতির আক্রমণে নিহত শামীম মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বুনো হাতির আক্রমণে মো. আজমল আলী শামীম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর)রাতে এ ঘটনার পর বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের অবসরপ্রাপ্ত চাকুরীজীবি আমজদ আলীর ছেলে। তিনি কুলাউড়া উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজমল আলী শামীম ও আরেকজন সাগরনাল এলাকা থেকে মোটরসাইকেলে চড়ে কুলাউড়া নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বুনো হাতির আক্রমণের শিকার হন তারা। এসময় শামীমের সাথে যিনি ছিলেন তিনি পালিয়ে আসতে পারলেও শামীম হাতির কবল থেকে রক্ষা পাননি। পরে বুধবার সকালে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে।

ওসি মো. জাহাঙ্গীর আলম সর্দার বলেন, সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান