পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সময় অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর ঘটনায় মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৮, ১৮:১৯আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৩৫

এই অ্যাম্বুলেন্সে করে ওই শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছিল পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সময় মৌলভীবাজারের বড়লেখায় অ্যাম্বুলেন্স আটকানোর কারণে শিশু মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) রাত ১০টায় বড়লেখা থানায় শিশুটির চাচা হাজী আকবর আলী ওরফে ফুলু মিয়া মামলাটি করেন। মামলায় ১৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউছুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।      

আবু ইউছুফ বলেন, ‘এসপি স্যার আমাকে গত সোমবার রাতে নিহতের বাড়িত পাঠান। স্যারের নির্দেশে আমি নিহতের পরিবারকে বোঝাতে সক্ষম হই। বুধবার রাতে তারা মামলা করেছে। মামলা নম্বর- ১৮, তারিখ ৩১-১০-১৮। মামলায় হত্যা, হত্যার সহায়তা ও পথরোধের অভিযোগ করা হয়েছে। আসামি অজ্ঞাত ১৬০-১৭০ জন। একটি কথা বলে রাখা প্রয়োজন, আটক করার সময় তারা পুলিশকে ফোন দেয়নি। লাশ দাফনের পর আমরা জেনেছি। তখন থেকেই মামলা করতে বলেছি। অ্যাম্বুলেন্সে অক্সিজেন ছিল না। ফলে বড়লেখা হাসপাতাল থেকে ওসমানী হাসপাতালে যাওয়ার সময় এক ঘণ্টার মধ্যে রোগী মারা যায়।’ 

উল্লেখ্য, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সময় ২৮ অক্টোবর বিকাল তিনটার দিকে বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকায় শিশুটি মারা যায়।

আরও পড়ুন: শ্রমিক ধর্মঘটের নামে দফায় দফায় অ্যাম্বুলেন্স আটক, নবজাতকের মৃত্যু

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান