হবিগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৩:২৩

হবিগঞ্জে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে সজল সরকার (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের চালকসহ আরও দু’জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সজল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার এলাকার কান্দিগাঁও গ্রামের কটিয়া সরকারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  সিলেটগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৩৮৯) এর একটি যাত্রীবাহী বাস রং সাইটে গেলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজল সরকার মারা যায়। এসময় স্থানীয় লোকজন আহত দু’জনকে ট্রাক্টরের ইঞ্জিনের নিচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী একথা জানিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম