পাটের ব্যাগ ব্যবহার করলে পলিথিন এমনিতেই বন্ধ হবে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ১৯:৪৫ আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৯:৫৩

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন পাটের ব্যাগ পরিবেশ বান্ধব উল্লেখ করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পাটের ব্যাগ ব্যবহার শুরু করলে, পলিথিন এমনিতেই বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘পরিবেশের জন্য পলিথিন ক্ষতিকর। আমরা এর ব্যবহার বন্ধ করে দিলে, তখন এমনিতেই পলিথিন বন্ধ হয়ে যাবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে অর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

শনিবার (৯ মার্চ) দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়ায় বর্ষীজুড়া ইকোপার্ক পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যে রাস্তা ও ট্রেন লাইন রয়েছে, সেটি নতুনভাবে নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। রেল লাইন সরানোর বিষয়টি চিন্তাভাবনায় আছে, তবে পাকা রাস্তা বন্ধ না করে উভয় পাশে কাঁটাতারের বেড়া দিয়ে ফেনসিং করার পরিকল্পনা আছে। এটি বাস্তবায়িত হলে লাউয়াছড়া বনে আর বন্যপ্রাণী সড়ক দুর্ঘটনায় মারা যাবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—এমপি নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, ফুটবল ফেডারেশনের সভাপতি মো আক্তরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুসহ বভাগীয় বন কর্মকর্তারা।

এর আগে মন্ত্রী হযরত শাহ মোস্তফা (রা.) এর মাজার ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর কবর জিয়ারত করেন। বিকালে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার তিনটি আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য ও সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
স্কুলছাত্রীর ‘কথিত প্রেমিককে’ নিয়ে রহস্য পুলিশের, কুমিল্লায় ফিরলো খালি হাতে
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা