বড়লেখায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ০৪:৩৪আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০৪:৩৭

বড়লেখায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রউফ (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বিকালে বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ভারত থেকে অবৈধপথে মহিষ আনতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর ডিমাই এলাকার ওপারে বিএসএফের গুলিতে মারা যান রউফ। নিহত আব্দুর রউফ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। তিনি তিন সন্তানের জনক।

শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

জানা গেছে, বড়লেখা উপজেলার বোবারতল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের সাব পিলার-১ এস এলাকায় কাটাতারের বেড়া অতিক্রম করে শুক্রবার দিবাগত রাতে ১০-১৫ জনের বাংলাদেশি গরু ও মহিষ পাচারকারী একটি দল ভারতে অনুপ্রবেশ করে। এ সময় দায়িত্বরত বিএসফের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বিএসএফের গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান আব্দুর রউফ।

বিএসএফ তার লাশ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। পরে লাশের সুরতহাল শেষে ভারতের করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় নেওয়া হয়।

বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন বলেন, ‘নিহত রউফ আমার ইউনিয়নের বাসিন্দা। শনিবার সকালে তার পরিবারের লোকজন আমার বাড়িতে এসে জানায়, সে ভারতে গিয়েছিল। সেখানে গুলি হয়েছে। কিন্তু সে ফেরেনি। পরে সময় বিভিন্ন সূত্রে জানা গেছে সে গুলিতে মারা গেছে। এরপরে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারি সেখানে তার সুরতহাল হয়েছে। লাশ করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় রয়েছে।

বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়জুর রহমান পিএসসি বলেন, ‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। যোগাযোগ করা হচ্ছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের