হবিগঞ্জে চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সুপারভাইজার আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ০৯:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:১৭

গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ঢাকাগামী এনা পরিবহনে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানিক মোল্লা (৪৫) নামে বাসের এক সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের সুপারভাইজার।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনে করে (ঢাকা মেট্রো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। ওই পরিবারটি এনা পরিবহনে ওঠার পর বাসটি শায়েস্তাগঞ্জের অলিপুর অতিক্রম করলে সুপারভাইজার কৌশলে ওই ছাত্রীকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার বাবাসহ অন্য যাত্রীরা এগিয়ে যায়। পরে উত্তেজিত যাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর করে আটক রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ উপজেলার ইটাখোলা এলাকা থেকে অভিযুক্ত সুপারভাইজারকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ভিকটিমের বাবা ঢাকার টঙ্গী এলাকায় বসবাস করেন। তিনি একটি বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

ওসি আরও জানান, এ ঘটনায় সন্ধ্যায় ভিকটিমের বাবা বাদী হয়ে সুপারভাইজার মানিক মোল্লাকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। রবিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ভিকটিমকে আদালতে জবানবন্দির জন্য নিয়ে আসা হবে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী