মৌলভীবাজারে ভুয়া ডিবি পুলিশ আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ০০:০৯আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০০:১৫

শাওন রায় কানু মৌলভীবাজার পৌর শহর থেকে শাওন রায় কানু (৪৫) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার পৌর শহরের কুদরত উল্ল্যা সড়কের আলআমিন জেনারেল স্টোর থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে জানান, শাওন বিকালে শহরের কুদরতউল্ল্যা সড়কের আলআমিন জেনারেল স্টোরে গিয়ে বলে আপনারা পলিথিনের ব্যবসা করেন, আমি ডিবির লোক আমাকে টাকা দিতে হবে। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে পরিচয় নিশ্চিত করতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা পুলিশকে খবর দেওয়া হয়। জেলা গোয়েন্দা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরে তারা নিশ্চিত হন সে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদা আদায় করতো।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শাওন রায় কানু শ্রীমঙ্গল উপজেলার ক্যাথলিক মিশন রোডের বিমল রায়ের ছেলে বলে জানান, গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
এক মেডিক্যাল কলেজে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১৫
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
কলকাতায় আগুনে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের ইজারাদার গ্রেফতার
​সারাদেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু 
​সারাদেশে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু 
‘সিস্টেম শক্তিশালীকরণ’: উন্নয়ন খাতের নতুন রূপকথা না তো? 
‘সিস্টেম শক্তিশালীকরণ’: উন্নয়ন খাতের নতুন রূপকথা না তো? 
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট