মেয়র আরিফসহ তিন নেতার পদত্যাগপত্র ফখরুলের কাছে

সিলেট প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ১৪:২২আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:০৪

আরিফুল হক চৌধুরী ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে লন্ডন থেকে জেলা ও মহানগর যুবদলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে বিরোধ তুঙ্গে। রবিবার (৩ নভেম্বর) সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পদত্যাগপত্র নিয়ে যান। এসময় মির্জা ফখরুল তাদের দাবির বিষয়টি মাথায় রেখে তা সমাধানের আশ্বাস দেন। 

এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি মেয়র আরিফসহ আমরা তিনজন। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। আমাদের অভিযোগ গুরুত্বসহকারে দেখা হবে বলে মহাসচিব আশ্বস্ত করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। কারও জন্য অপেক্ষা করবো না। দলের পদ ছাড়ার জন্য অনেকেই প্রস্তুত রয়েছেন।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী