বিএনপি ছেড়ে চলে যাচ্ছেন নেতাকর্মীরা: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘এখন এমন একটা সময় যখন আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর মতো কোনও শক্তি আর নেই। পত্রিকার কাগজ খুললে দেখা যায় বিএনপি ছেড়ে চলে যাচ্ছে নেতাকর্মীরা।’ এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের পরিবর্তন আসছে। নেত্রী তার দৃঢ় শক্তি ও বিচক্ষণতার মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছেন। দলে অনেক অনুপ্রবেশকারী আছে, কারও বিদ্যাশিক্ষা কম, অনভিজ্ঞ লোকও আছে। এতো সমস্যা নিয়েও আওয়ামী লীগ সরকার এদেশের পরিবর্তন আনছে তার নেতৃত্বে।’

সম্মেলনে কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম