একদিন বন্ধের পর খুলেছে তামাবিল সীমান্ত

সিলেট প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:১২

তামাবিল একদিন বন্ধ থাকার পর সিলেটের তামাবিল সীমান্ত পর্যটকদের জন্য খুলে দিয়েছে ভারত। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশিরা তামাবিল সীমান্ত দিয়ে ডাউকি হয়ে ভারতে প্রবেশ করেন।
তামাবিল ইমিগ্রেশনের বন্দরের উপ-পরিদর্শক রমজান মিয়া বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে যাত্রীরা ভারত যেতে পারছেন। ভারতীয় অভিবাসন কর্মকর্তারাও যাত্রী প্রবেশে বাধা দিচ্ছেন না।
শুল্ক স্টেশনের কাস্টমস পুলিশের ইনচার্জ শাহ সৈয়দ রুমি জানান, ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে পর্যটকদের নিজ দায়িত্বে ভারতে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না দেশটির ভারতীয় কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকেই কোনও নোটিশ ছাড়াই বিএসএফ বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশে বাধা দেয়।

শুক্রবার সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম (গণমাধ্যম) জানান, সংশোধিত নাগরিকত্ব আইন সংশোধনের দাবিতে মেঘালয়ে আন্দোলন চলছে। যার কারণে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে শিলংয়ে কারফিউ জারি করা হয়। এজন্য ডাউকি সীমান্ত দিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন। নিরাপত্তার কথা চিন্তা করেই পর্যটকদের যেতে দিচ্ছে না বিএসএফ।

আরও পড়ুন:

তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পর্যটক প্রবেশ বন্ধ

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের