যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ১৫:৪২আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৯:০১

মৌলভীবাজার মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামে এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পাশের বালিকান্দি খেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরে নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় আজাদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজনকে হত্যা করে। হত্যার পর একটি সিএনজি অটোরিকশায় রাজনের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে আজাদ বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, রাজনের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামি। বর্তমানে সে জামিনে রয়েছে।
ওসি আরও জানান, আজাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০-১২টি মামলা রয়েছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি