পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ জন হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬

পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ জন হাসপাতালে হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে এক পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অসুস্থদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থরা হলেন, উপজেলার বড়কান্দি গ্রামের শারফান উল্লাহ (৬৫), সিতাঁরা খাতুন (৫০), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০) ও তামিম (৮)।

অসুস্থ্য আব্দুল জলিল জানান, দুপুরে উপজেলার মিরপুর বাজার থেকে কিছু পটকা মাছ কিনেন তিনি। রাতে সবাই মিলে একসঙ্গে খাবার খান। এরপরই সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীমা আক্তার জানান, পটকা মাছ খেয়ে রাতে সদর হাসপাতালে ১০ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় তিন জনকে সিলেটে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্রান্ত হয়ে তারা অসুস্ত হয়ে পড়ে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান