কানাডায় করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৪:২৪আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৪:২৪

তুতিউর রহমান মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান তুতি (৭৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় মারা গেছেন। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল) রাত সোয়া ১০টায় দেশটির টরোনটো মাইক্যাল গ্যারন হাসপাতালে তিনি মারা যান। গত দুই সপ্তাহ ধরে তিনি আইসিইউতে ছিলেন। কানাডার টরোনটোর জালালাবাদ বার্তা ডটকমের সম্পাদক রুহুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  তিনি কানাডায় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন।

রুহুল চৌধুরী জানান, লাশ ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজ-দাফন স্থগিত রয়েছে। পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। এ নিয়ে আজ সোমবার সিদ্ধান্ত হবে। তবে নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে তিনি জানান।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে কানাডায় দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হলো। গত ৪ এপ্রিল দেশটির রাজধানী অটোয়াতে প্রথম বাংলাদেশি হিসেবে মারা যান হাজী শরিয়তুল্লাহ। তাকে ওই দিন স্থানীয় মেনোটিস্থ অটোয়া মুসলিম সেমিট্রতে দাফন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম