করোনা পজিটিভ আসার পরদিন মারা গেলেন কাউন্সিলর

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ মে ২০২০, ১৩:৩৭আপডেট : ২৬ মে ২০২০, ১৩:৩৮

কাউন্সিলর আব্দুল আহাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন৷ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের কালীঘাট রোডে নিজ বাসায় তিনি মারা যান। 

পারিবারিক সূত্রে জানা গেছে, কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন। ২৩ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর রাতেই তার বাসা লকডাউন করে তাকে সেখানেই আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার সকালে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন জেনারেল হাসপাতালে ভেন্টিলেশনে নেওয়ার প্রস্তুতিকালেই তার অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, বিধি মেনে তার জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। দুপুর দেড়টায় কালিঘাট কবরস্থানে স্বাস্ব্যবিধি অনুয়াযী দাফন সম্পন্ন করা হবে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী