হবিগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৩:২১ আপডেট : ২৭ মে ২০২০, ০৩:২১

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুর ও সদরে পৃথক দুটি সংঘর্ষে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের  মর্তুজ আলীর সঙ্গে একই গ্রামের মকবুল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলই মর্তুজ আলী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন । তাদেরকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে।

অপরদিকে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ শহরতলীর তিতখাই গ্রামে ধানের খলার দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষে কালাই মিয়া (৪৫) নামে এক ব্যক্তি  নিহত ও ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কালাই মিয়া  তিতখাই গ্রামের আজগর আলীর ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামের রাজা উল্ল্যাহ ও কালাই মিয়ার মধ্যে ধানের খলার দখল নিয়ে মঙ্গলবার বিকেলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কালাই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ২০ জন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
সমীকরণ মেলাতে পারেনি, আফগানদের দাপুটে জয়ে বাংলাদেশের বিদায় 
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট