চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৪:৩৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্তবাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়ার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাগীব নুরের আদালত এ আদেশ দন। এর আগে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ বড়ুয়া।

কোর্ট সাব ইন্সপেক্টর (সিএসআই) মো. সেলিম নেওয়াজ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদ মিয়াকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের পর তাকে সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রবিবার রাতে তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে সিআইডি। আজ বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে নিয়ে আসে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সিলেটের লামাকাজী এলাকা থেকে সুনামগঞ্জের দিরাই ফেরার পথে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় চলন্ত বাসে চালক ও তার সহযোগীদের দ্বারা নির্যাতনের স্বীকার হন ওই কলেজছাত্রী। পরে ওই ছাত্রী আত্মরক্ষায় বাস থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসামানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি