শাবির অ্যাকাডেমিক কাউন্সিলে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত

শাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৯

সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়ে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। বুধবার (২৪ ফেবব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাউন্সিলের একাধিক সদস্য।

সদস্যরা বলেন, আমরা সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর বক্তব্যের আলোকে কোনও পরীক্ষা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ে ২৪ মে’র আগে কোনও ক্লাস-পরীক্ষা হবে না। পাশাপাশি অনলাইনেও কোনও লিখিত কিংবা ভাইবা পরীক্ষা নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে আমরা সেই আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো। সরকারি সিদ্ধান্তের বাইরে আমাদের কিছু করার নেই। চলমান পরীক্ষাসহ মার্চ মাস থেকে পরবর্তী দফায় যে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল সে সিদ্ধান্তও বাতিল করা হয়েছে বলে জানান উপাচার্য।

উল্লেখ্য, ২৪ মে’র আগে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনও ক্লাস-পরীক্ষা স্বশরীরে নেওয়া যাবে না বলে গত ২২ ফেব্রুয়ারি জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সিদ্ধান্তের আলোকে শাবির চলমান ও শিডিউলে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করে শাবি কর্তৃপক্ষ। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় সরকারি সিদ্ধান্তের প্রতি সম্মতি জানিয়ে পরীক্ষা না নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী