‘সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না’

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৭:৩২আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:৩২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না।’ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা,  সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। রবিবার (৭ মার্চ) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই এদেশ উন্নত দেশে পরিণত হবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন মহান ও হিমালয়সম ব্যক্তিত্বকে জাতির পিতা হিসেবে পেয়েছিলাম। ১৯৭১ সালে ৭ মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে লক্ষ জনতাকে সামনে রেখে যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন, তা আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ভাষণ হিসেবে ইউনেস্কো গ্রহণ করেছে। এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিবাহিনী মরণপণ যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।’

বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শোয়েব আহমদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন প্রমুখ।

এর আগে পরিবেশমন্ত্রী ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বড়লেখা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এ উপলক্ষে আয়োজিত জয়বাংলা সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী