মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ ২০২১, ১৭:১৫আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৭:১৫

সুনামগঞ্জের ছাতকে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে।

সংঘর্ষে গুরুতর আহত হাসনাবাদ গ্রামের কদরুল ইসলাম, সদরুল ইসলাম, আরশ আলী, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ ওয়ারিছ আলী, সফিকুল হক, সাহাব উদ্দিনসহ ২০ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত নুরুল ইসলাম, সুজন মিয়া, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীম, জাহির আলী, ছোরাব আলী, মামুন আহমদ, হাফিজুর রহমান, ওলিউর রহমান, লোকমান আহমদ, আব্দুল বাসিত, দুলাল আহমদ, সাইদুল মিয়া, খছরু মিয়া, আজাদ মিয়া, আব্দুস সবুর, খালেদ মিয়াসহ বেশ কয়েকজনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা সংঘর্ষের পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক