বাসচাপায় প্রাণ গেলো মোটরসাইকেলের ২ আরোহীর

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ১৭:৪১আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৭:৪১

মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় ঢাকাগামী মিতালি পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। আহত আরও দুই আরোহীকে উদ্ধার করে মৌলভীলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডা. ফাহমিদা আক্তার রাজন রায়কে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে দিপেন দাশ নামের একজনকে। নিহত ও আহতদের বাড়ি রাজনগর উপজেলায়।

রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান, ঘটনার পর বাসচালক জনি মিয়াসহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জনি বরিশালের বাবুগঞ্জ থানার পশ্চিম বকশিরচর গ্রামের আব্দুস সালামের ছেলে ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান