লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুন নিভেছে

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ১৭:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিভেছে। শনিবার দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের বাঘমারা ক্যাম্প এলাকার বনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করে বিকাল ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবেই এ আগুন লাগানো হয়েছে। তারা বলছেন, বনের জমি দখল করতে একটি মহল পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছে।

এই আগুন লাগার ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে দুই দিনের ভেতরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য বন মামলা পরিচালক জোলহাস উদ্দিন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম ও লাউয়াছড়া বন বিট অফিসার মিজানুর রহমান ঘটনাস্থলে কিভাবে আগুন সূত্রপাত হলো তা খুঁজে বের করার চেষ্টা করছেন। আগুনে লতা-গুল্মজাতীয় গাছগাছালি ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধিত হয়েছে বলে জানায় বন বিভাগ।

বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় বনে কাজ করছিলেন কিছু শ্রমিক। সেখানে আগাছা পরিষ্কার করে বন্যপ্রাণী খায় এমন ফলের গাছ লাগানোর জন্য বনবিভাগের অধীনে কাজ করছিল তারা। দুপুর ১টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের বনের ভেতরে ঢুকতে ও সেই সাথে পানির স্বল্পতা থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুনে দেড় একর বন পুড়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম