হবিগঞ্জে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২১, ০০:৪২আপডেট : ০৫ মে ২০২১, ০০:৪২

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রাঘাতে করমতি রবি দাস (১৬) ও লক্ষ্মী রানী দাশ (৫৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মে)  বিকালে ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস বিকালে বাড়ির পাশে কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, সন্ধ্যার দিকে একই উপজেলার উত্তর-পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের লক্ষ্মী রানী (৫৫) হাওরে গিয়ে বজ্রাঘাতে  ঘটনাস্থলে মারা যান।

উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে মৃতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম