চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২০ মে ২০২৫, ২২:৫০আপডেট : ২০ মে ২০২৫, ২২:৫০

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় মারা গেছে তিনটি গরু। মঙ্গলবার (২০ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫) ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাসবুল ইসলাম (৪৭) ও ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়, মৃতদের স্বজন, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয় জেলাজুড়ে। সঙ্গে ব্যাপক বজ্রাঘাতের ঘটনাও ঘটে। এ সময় সদর উপজেলার চরমোহনপুর এলাকার খাইরুল ইসলাম মাঠে ধান কাটাতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর মাঠে গরু চরানোর সময় বজ্রাঘাতে মারা যান তাসবুল ইসলাম। এ সময় তার তিনটি গরুও মারা যায় বজ্রাঘাতে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪নং বাঁধ এলাকায় মাঠে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান জালাল উদ্দিন।

/এফআর/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী