চাঁপাইনবাবগঞ্জ ফেরতদের করোনা শনাক্ত, শ্রীমঙ্গলে একটি এলাকা লকডাউন

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুন ২০২১, ২৩:০৭আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:৪৩

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি এলাকা লকডাউন করা হয়েছে। শহরতলীর সিন্দুরখান রোডের এলাহী জামে মসজিদের সামনের মার্কেট থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এ এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দিবাগত রাত (৩ জুন) দেড়টার দিকে ওই এলাকা লকডাউন করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দীন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, এসআই আসাদুর রহমানসহ সংগীয় ফোর্স ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত চার দিনে শ্রীমঙ্গলে ২০ জন করোনা রোগী শনাক্ত হন। এরমধ্যে লকডাউন এলাকায় শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে ১২ জন’ই চাঁপাইনবাবগঞ্জের লোক। তারা দীর্ঘদিন থেকে ভ্যান ও ঠেলাগাড়ি দিয়ে ফেরি করে প্লাস্টিক সামগ্রী বিক্রি করেন ওই এলাকায় একটি বাসায় বসবাস করে। ঈদের পর গত ২০ মে তারা বাড়ি থেকে শ্রীমঙ্গলে আসেন।

লকডাউন শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন বলেন, সিন্দুরখান রোডের একটা অংশ লকডাউন করা হয়েছে। ওই এলাকায় কোনোভাবেই জনসমাগম করা যাবে না। দোকান-পাটসহ সব প্রতিষ্টান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও কঠোর লকডাউন করা হতে পারে বলেও তিনি জানান।

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী