ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারে কাজ খুঁজছিলো ১৪ রোহিঙ্গা

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জুলাই ২০২১, ০০:৩৮আপডেট : ০৩ জুলাই ২০২১, ০০:৪৩

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গাকে মৌলভীবাজার শহর থেকে আটক করেছে মডেল থানা পুলিশ।

শুক্রবার (০২ জুলাই) রাতে মৌলভীবাজার পৌর শহরের চুবড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- হামিদ, হোসেন, হারুন, জুনায়েদ, ওসমান, ওমর ফারুক, নূর বেগম, নূর, সাদিয়া, শফিক, মিনারা, রিয়াজ, আজিজুল ও সোনালি।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি, তারা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এখানে এসেছে। এদের মধ্যে একজন নারী, ছয়জন পুরুষ ও সাতজন শিশু রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কোনওভাবে তারা উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে বের হয়ে এসেছে। এরপর কয়েকদিন চট্টগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছে। কাজ পাওয়ার জন্য অনেকে তাদেরকে সিলেটের দিকে আসার জন্য বলেছে। সে জন্য তারা মৌলভীবাজার আসে। এখানে তারা দুইদিন আগে এসেছিলো। এসে কাজের অনুসন্ধান করেছে।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় আমাদের টিম লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে ছিলো। শহরের চুবড়া এলাকায় তাদেরকে দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এখানে প্রথমে তারা স্বীকার করেনি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেছে।

জিয়াউর রহমান আরও বলেন, আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাবো। তাদেরকে পুনরায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী