মানবিক সহায়তার নামে প্রতারণা, গ্রেফতার ২

সিলেট প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৮:১১আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:১১

সিলেটের ওসমানীনগরের তরুণ জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১)। দীর্ঘদিন ধরে যুক্ত সাইবার অপরাধে। মানবিক সহায়তার কথা বলে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা।

তাদের এমন অপতৎপরতা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) নজরে আসে। দীর্ঘদিন নজর রাখার পর শুক্রবার (৯ জুলাই) পিবিআইয়ের একটি দল তাদেরকে ওসমানীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে। এ ঘটনায় পিবিআই এসআই লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় শনিবার (১০ জুলাই) জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করেন। 

পিবিআই জানায়, গত বছরের ৭ ডিসেম্বর Muhima Begum নামের একটি ফেসবুক আইডিতে এক শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি টাকা  হাতিয়ে নেয়। এছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছে।

প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিবিআইয়ের একটি দল তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

পি‌বিআই সিলেটের পু‌লিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান জানান, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনই সাইবার প্রতারণা সম্পর্কে যথেষ্ট ধারণা ছিল। সেই সঙ্গে খুব কৌশলে কাজ করতো তারা। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। সেই প্রমাণ পেয়েছে পিবিআই। তারা কত টাকা হাতিয়ে নিয়েছে সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।  

 

/এসএইচ/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম