যৌন নির্যাতনের অভিযোগে শাবি শিক্ষার্থী বহিষ্কার

শাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০২১, ১৫:২২আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৫:২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে একই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাসকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বহিষ্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল।

তিনি বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। এজন্য অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রারি ও নিপীড়ন নিরোধ সেলে পাঠানো হয়েছে। ওই সেল অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিবে।

উল্লেখ্য, সোমবার (১২ জুলাই) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় লোকপ্রশাসন বিভাগের সুমন দাস নিজ বিভাগের এক জুনিয়র ছাত্রীকে যৌন হয়রানি করেন। এমনকি ওই ছাত্রী তার হাত থেকে বাঁচতে সিএনজিচালিত অটোরিকশায় করে চলে যেতে চাইলেও সুমন জোর করে একই অটোরিকশায় উঠে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে চালক অভিযুক্ত সুমনকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগে এসব তথ্য জানান ওই ছাত্রী। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের