জমজমাট পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ২২:৩৬আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:৩৬

ঈদুল আজহাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জমে উঠেছে হবিগঞ্জের সর্ববৃহৎ পশুর হাট জনতার বাজার। ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে পশুর হাট বসায় সড়কে ছিল তীব্র যানজট। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হলেও হাটে পুরোপুরিই উপেক্ষিত ছিলো স্বাস্থ্যবিধি।

শনিবার (১৭ জুলাই) বিকালে হাটটিতে বিপুল পরিমাণ জনসমাগম হয়। জনতার বাজার পশুর হাটটি ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে অবস্থিত। শনি ও সোমবার এ হাট বসে।

জমজমাট পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

জানা যায়, শনিবার সকাল থেকে জনতার বাজার পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিভিন্ন জেলা-উপজেলা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের নির্দেশনা থাকলেও মানা হয়নি কোনওকিছুই। সকাল থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখেই ছিলো না মাস্ক। কারও কারও মাস্ক থাকলেও তা পকেটে কিংবা থুতনিতে। ছিলো না স্বাস্থ্যবিধি মানার বালাই।

কাওছার আহমেদ নামে এক তরুণ পশু খামারি বলেন, জনতার বাজারে প্রচুর কাদা কাদামাটি। তবে তুলনামূলকভাবে গরুর ভালো দাম পেয়েছি।

জমজমাট পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

তানিম হোসেন মোজাক্কির নামে এক ক্রেতা বলেন, বাজারে পশুর দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন, পশুর হাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক মাস্ক বিতরণ করা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে