খেলা দেখানোর সময় কিং কোবরার ছোবলে সাপুড়ের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ০০:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ০২:৩৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিং কোবরা সাপের ছোবলে সুমন মিয়া (৩৭) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সাপের খেলা দেখানোর সময় তাকে ছোবল দেয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা।

সুমন মিয়া উপজেলার সদর ইউনিয়নের বিষামনির মাঝের চৌমুহনা এলাকার মৃত বাবুল সাপুড়ের ছেলে এবং জেরিন চা-বাগানের চা-শ্রমিক। 

ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা বলেন, ‘গত বৃহস্পতিবার জেরিন চা-বাগান থেকে একটি কিং কোবরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন সুমন। শনিবার দুপুরে সাপটি নিয়ে এলাকায় খেলা দেখানোর সময় তার ডান হাতের বৃদ্ধাঙুলে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।’

ইউপি সদস্য বিশ্বজিত দেব বর্মা আরও বলেন, ‘২০-২৫ বছর ধরে সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে আসছিলেন সুমন। তার বাবা বাবুল মিয়াও একজন পেশাদার সাপুড়ে ছিলেন। সাপের খেলা দেখানোর পাশাপাশি জেরিন চা-বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন সুমন। জেরিন চা-বাগানের মাঝের চৌমুহনা এলাকায় শ্রমিক কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি