সুনামগঞ্জে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ১৩:০০আপডেট : ২০ জুলাই ২০২১, ১৩:০৩

সুনামগঞ্জের তাহিরপুরে পাঠলাই নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি (৮)। এই দুর্ঘটনায় আহত আরও এক নারীকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার হতে ঈদের কেনাকাটা শেষে আটজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রওয়ানা দেয়। পাঠলাই নদী তীরে অবস্থিত বালিয়াঘাট (বিজিবি) ক্যাম্পের সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে ছুটে আসা পাথরবাহী একটি বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে আটজন যাত্রী স্পিডবোট থেকে পাঠলাই নদীতে ডুবে যান। তাদের মধ্যে ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে তীরে উঠতে পারেননি। ডুবে যাওয়ার কয়েক ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

ওসি আবদুল লতিফ তরফদার বলেন, তাহিরপুরে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষ ঘটেছে। এ সময় স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এটি ডুবে যায়। এতে দুই জনের মৃত্যু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে