মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৭:২৬আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭:২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নয়া পাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত দুই জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার মতবিরোধ রয়েছে। শনিবার দুপুরে খুর্শিদের পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। এ সময় তাকে বাধা দেন প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া জানান, সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে আসতে আসেনি। বিভিন্ন ক্লিনিক চিকিৎসা নিচ্ছেন তারা।

ওসি এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী