কুকুর মারাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৭:২০আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৭:২০

হবিগঞ্জের মাধবপুরে কুকুরকে লাথি মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শিমুলঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরকে লাথি মারায় উপজেলার শিমুলঘর গ্রামের হাবিব মেম্বারের লোকজনের সঙ্গে একই গ্রামের সুমন মিয়ার লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় শেখ ফয়সল, নিজাম উদ্দিন, শেখ মুজাহিদ, শেখ সুহেল মিয়া, শেখ আনসার, মোতাহির মিয়া, মোফাচ্ছির মিয়া, হানিফ মিয়া, আমির উদ্দিন, সালমান, আরিফ ও রহিম মিয়াকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, কুকুরকে লাথি দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি