ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার ৭ জন রিমান্ডে

সিলেট প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২১:১২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:১২

সিলেট শহরতলীর মুরাদপুর সেনাবাহিনী ক্যাম্পে আগুন ধরেছে ফেসবুকে এমন গুজব ছড়ানোর দায়ে গ্রেফতার সাত জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ আগস্ট) বিকালে মেট্রোপলিটন প্রথম কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিন রিমান্ডের আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানহর পুলিশের শাহপরাণ থানার এসআই দেবাংশু পাল। তিনি জানান, কয়েকদিনের মধ্যে আসামিদের রিমান্ডে নেওয়া হবে।

রিমান্ডে নেওয়া সাত জন হলেন– সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

এর আগে ২৫ জুলাই সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গুজব রটনাকারী এই সাত ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান