মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বাবা-ছেলে নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:১১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৪

মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছয় জন। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদ উদ্দিন (৫২) ও তার ছেলে আফিফ (৬)। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ভাটেরা এলাকার হোসেনপুর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

স্টেশন মাস্টার মুহিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোথাও কোনও ট্রেন আটকে পড়েনি। 

/এসএইচ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী