দ্বিতীয় ডোজ না নিয়েও পেলেন টিকার সনদ

ছনি চৌধুরী, হবিগঞ্জ
১০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ২২:১০

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ না নিলেও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের মোবাইলে দ্বিতীয় ডোজ সম্পন্নের মেসেজ এসেছে। এতে অবাক তোফায়েল তাৎক্ষণিক সুরক্ষা অ্যাপে লগইন করে দেখতে পান, তৈরি হয়ে গেছে টিকার সনদও। এ নিয়ে উপজেলাটিতে চলছে আলোচনা-সমালোচনা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, সার্ভার জটিলতার কারণে তোফায়েলের কাছে ভুল মেসেজ গেলেও তার দ্বিতীয় ডোজের টিকা পেতে কোনও অসুবিধা হবে না।

জানা গেছে, তোফায়েল আহমেদ গত ৭ আগস্ট নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকা নেন। দ্বিতীয় ডোজের জন্য ১২ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখের আগেই ৯ সেপ্টেম্বর তার মোবাইলে মেসেজ আসে, তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তাৎক্ষণিক সুরক্ষা অ্যাপে ঢুকে দেখেন, সনদও প্রস্তুত। পরে তিনি একটি ইন্টারনেট সার্ভিসের দোকানে গিয়ে সনদ সংগ্রহ করেন।

তোফায়েল আহমদ বলেন, ‘৭ আগস্ট প্রথম ডোজ নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই টিকা দিয়েছি বলে মেসেজ আসে। এতে আমি হতভম্ব হয়ে যাই। পরে স্থানীয় একটি দোকান থেকে সনদ প্রিন্টআউট করেছি।’ এমন কর্মকাণ্ডে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘এটা কারিগরি ত্রুটির কারণে হয়েছে। তবে ওই ব্যক্তিকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।’

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘সারাদেশে এমন ঘটনা ঘটছে। সার্ভার ও ডাটা এন্ট্রিতে ত্রুটির কারণে সাধারণত এমন হচ্ছে। তবে যার মোবাইল ফোনে দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে বলে বার্তা এসেছে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এতে কোনও সমস্যা হবে না।’

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম