চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গ্যারেজ মালিকেরও

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৩

হবিগঞ্জে মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাহেদ মিয়া (৪০) ও সুজন মিয়া (৩০) নামে দুই জন মারা গেছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে সাদেক। তিনি অটোরিকশা চালাতেন। সুজন আন্দিউরা ইউনিয়নের বারচান্দুরা গ্রামে সাদেক মিয়ার ছেলে। তিনি ওই অটোরিকশা গ্যারেজের মালিক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজ থেকে আনতে যান সাহেদ। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসলে সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় একজনের চিৎকারে বাবুল নামে একজন দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। পরে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে দুই জনের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম