৫ মিনিটে দুই ডোজ টিকা পেলেন যুবক 

সিলেট প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মিনিটের ব্যবধানে জাহেদ আহমদ নামের এক যুবককে দুই বার করোনার টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে করোনার টিকাকেন্দ্রের বুথে দায়িত্বরত নার্স (ব্রাদার) ভুলবশত তাকে দ্বিতীয়বার টিকা দেন। জাহেদ আহমদ উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের মরহুম আব্দুল মুক্তাদির কালা মিয়ার ছেলে।

জাহেদ জানান, শনিবার দুপুরে তিনি মা ও স্ত্রীকে নিয়ে টিকার দ্বিতীয় ডোজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। নিজে প্রথম টিকা নেওয়ার পর তার মা ও স্ত্রীর টিকা নেওয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় তিনি পাশের একটি চেয়ারে গিয়ে বসেন। এরপর প্রায় পাঁচ মিনিটের মধ্যে আরেকজন নার্স (ব্রাদার) এসে তার শরীরে আরেকটি টিকা পুশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এ বিষয়ে কেউ কোনও অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক ব্যক্তিকে একই দিনে দুইবার টিকা দেওয়ার কোনও নিয়ম নেই। 

/এফআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের