অন্য চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে চিকিৎসা

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৫

আরেক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে হবিগঞ্জের শায়েস্তানগরের মুন জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে র‌্যাব-৯ এর হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার নাহিদ হাসান সহকারে একদল র‌্যাব সদস্য অভিযানটি পরিচালনা করে।

এ সময় মুন জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসক তাসনিম সুলতানা অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় আদালত তাকে ২৫ হাজার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এর আগেও ওই হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, অন্য এক চিকিৎসকের নাম ও পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করলে কঠোর শাস্তি  দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম