প্রাথমিকের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৭:০৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৭:০৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মিয়াদ মিয়া (২৫) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ অক্টোবর) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। মিয়াদ মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে। ইউএনও শেখ মহি উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন মিয়াদ মিয়া। সোমবার ওই স্কুলের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে এ বখাটে। বিষয়টি শিক্ষকরা জানলে উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

/এফআর/
সম্পর্কিত
বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল
২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড
১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
সর্বশেষ খবর
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
এক পাথর কেটেই তৈরি বিশ্বের বৃহত্তম একশিলা মন্দির
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েলি বসতি সম্পূর্ণ অবৈধ, ঐকমত্যে ইউরোপীয় ইউনিয়ন
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
বাসায় বন্ধ চুলা, সড়কে দীর্ঘ লাইন: গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি