ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৭:৫১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:৫১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। আবার এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজায় যে ঘটনা ঘটিয়েছে তা ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে প্রধান অতিথি হিসেবে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে এই কাজে ব্যয় হবে ৪৪ লাখ ৪১ হাজার ৪৯০ টাকা।

পরিবেশমন্ত্রী বলেন, কোনও অবস্থায় দেশের উন্নয়ন ব্যাহত করতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী, মানবতার মা। আমাদের নেত্রীকে বিশ্বের সব দেশ স্বীকৃতি দিচ্ছে। কাজেই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখতে হবে।

বেলা ১১টায় পরিবেশমন্ত্রী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মামুদতকী বাজারে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় পরিবেশমন্ত্রীর সঙ্গে মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. অজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী সামসুল হক ভূঞা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান