কাঠের গুঁড়া ও বিষাক্ত কেমিক্যালে হচ্ছে ‘শ্রীমঙ্গলের চা পাতা’

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২১, ১৮:০৬আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:০৯

নিম্নমানের চা পাতার সঙ্গে কাঠের গুঁড়া ও বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ‘শ্রীমঙ্গলের বিখ্যাত চা পাতা’ তৈরি করা হচ্ছে। এই চা পাতা কিনে ঠকছেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরা। এতে বিপাকে পড়েছেন প্রকৃত চা ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলায় একটি চক্র চা গাছের পরিত্যক্ত শুকনো পাতা, অন্যান্য গাছের পাতা, কাঠের গুঁড়া ও চা কারখানার ময়লা সংগ্রহ করে। এসব উপকরণের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে বিষাক্ত চা পাতা তৈরি করা হয়। ওই চা শরীরের জন্য খুবই ক্ষতিকর।

এ অবস্থায় ভেজাল চা পাতার ব্যবসায়ীদের ধরতে শনিবার (১৬ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ১৯৪৫ পিলার এম সংলগ্ন সিক্কা গ্রামে অভিযান চালান ৫৫ বিজিবির সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চা পাতা উদ্ধার হয়।

শ্রীমঙ্গল ৫৫-বিজিবির অধিনায়ক এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তবর্তী সিক্কা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. নুরু মিয়া ও মৃত আব্দুল বারীর ছেলে আব্দুর রহিম এবং একই গ্রামের আব্দুল মজিদের বাড়ি থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত চা পাতা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভেজাল চা পাতা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই চক্রের সদস্যরা পালিয়ে যান।

৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, পচা পাতা, চা পাতার গুঁড়া ও কয়লার গুঁড়াসহ বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে চা পাতা তৈরি করা হয়। এসব চা পাতা হকার ও দেশের বিভিন্ন এলাকার কিছু চা ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছে।

শ্রীমঙ্গলের ফিনলে টি কোম্পানির পরিবেশক ফাহিম এন্টারপ্রাইজের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে স্বনামধন্য কোম্পানির প্যাকেটজাত ফিনলে চাসহ বিভিন্ন চা বাগানের মানসম্মত চা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। ক্রেতারা ভেজাল চা পাতা কিনে প্রতারিত হওয়ার কারণে দ্বিতীয়বার চা কিনতে দ্বিধা করেন।

উল্লেখ্য, গত ২৭ জুন শ্রীমঙ্গল সেক্টরের নিয়ন্ত্রণাধীন ৫৫ বিজিবির সদস্যরা উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হামিদপুরের মৃত ছাবু মিয়ার ছেলে ভুটু মিয়ার বাড়িতে ও একই গ্রামের আবু ছায়েদ মিয়ার ছেলে সুহেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ছোট-বড় ২৪টি বস্তায় প্রায় ৫০০ কেজি ভেজাল চা ও ২০০ কেজি কাঠের গুঁড়া জব্দ করেছিলেন।

/টিটি/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী