এমসি কলেজ ছাত্রাবাসে পুলিশের তল্লাশি

সিলেট প্রতিনিধি
২০ অক্টোবর ২০২১, ১৬:২০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬:২০

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনার পর থেকে নজরদারি বাড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসে বসবাসরত বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। এরই মধ্যে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ছাত্রাবাস কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান নিয়েছে এমন খবরে নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। পরে শাশাহপরাণ থানা পুলিশের একাধিক টিম রাত দেড়টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ছাত্রাবাসের একাধিক ভবনে তল্লাশি চালায়। তবে বহিরাগতদের সন্ধান পায়নি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি আনিসুর রহমান। তিনি বলেন, ছাত্রাবাসে বহিরাগতরা অবস্থান করছে বলে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানায়। তবে পুলিশ অভিযান চালিয়ে বহিরাগতদের পায়নি। ওই সময় ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিন বলেন, রাতে আমরা খবর পেয়েছি ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান নিয়েছে। এরপর পুলিশের সহযোগিতায় অভিযান চালালে বহিরাগতদের পাওয়া যায়নি। বহিরাগতদের অবস্থানের তথ্য সঠিক ছিল না।

করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে এক গৃহবধূকে তুলে নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলাটি বিচারাধীন। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি