জুসার মেশিনে মিললো সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৩:৩৬

সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৮ পিস স্বর্ণের বারসহ পরেন্দ্র দাস (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে কাস্টম কর্তৃপক্ষ। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। যার ওজন ছয় কেজি ১৪৮ গ্রাম। গ্রেফতার পরেন্দ্র দাস মৌলভীবাজারের আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। সোমবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পরেন্দ্র বিজি ২৪৮ বিমানের ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।

এরপর সকাল ৯টার দিকে দুবাই ফেরত পরেন্দ্র দ্রুত গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টম কর্তৃপক্ষ তার কাছে কোনও স্বর্ণের বার আছে কিনা জানতে চায়। এ সময় তিনি স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করা হয়। তার পাসপোর্ট নম্বর-বিডব্লিউ ০৪৬১২৫৫।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টম আল আমিন। তিনি বলেন, দুবাই থেকে নিয়ে আসা দুই জুসার মেশিনে রক্ষিত ৩৮ পিস স্বর্ণের বার ও এক পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/টিটি/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম